দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাংবাদিক ও গবেষক আহমেদ গিয়াস মারা গেছেন। শহরের কলাতলী দরিয়ানগরের নিজ বাসায় আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
আহমদ গিয়াস ছিলেন সাংবাদিকতা জগতের একজন পরিচিত মুখ এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের প্রতিষ্ঠাকালীন সদস্য। দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদীসহ বিভিন্ন গণমাধ্যমে তিনি সুনাম ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, বিনয়ী ও ধর্মপরায়ণ একজন মানুষ। নিয়মিত নামাজ আদায় করতেন এবং ইসলামী জ্ঞানেও তাঁর ভালো দখল ছিল।
নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্য দিয়েও তিনি জীবনের পথ পাড়ি দিয়েছেন। তাঁর জীবনযাপন, ব্যক্তিত্ব ও অভিজ্ঞতা তাঁকে সহকর্মীদের কাছে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছিল। তাঁর চলে যাওয়া সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। একজন সহযোদ্ধা, একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং একজন ভালো মানুষ হিসেবে গিয়াস স্মৃতিতে বেঁচে থাকবেন।
কেএম